রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সালথা(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকের ধর্ষণের অভিযোগে মো. সোহেল রানা (২২) এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে পটুয়াখালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।
সালথা থানা পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলে সোহেল। ওই স্কুল ছাত্রীর মা প্রবাসে থাকে। বাবা ও ভাই জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিকের কাজ করেন। গত ১৪ মার্চ মেয়েটি বাড়িতে একা ছিল। এই সুযোগে বখাটে সোহেল মেয়েটির বাড়িতে এসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলা করেন।
সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক ছিলেন। রবিবার দিবাগত রাতে র্যাবের সহযোগিতায় পটুয়াখালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন