হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২ সপ্তাহ পর ২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) তাদের উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ২ শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ২শিক্ষার্থী সাটুরিয়ার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় পড়ত। গত ৩ জুলাই দুপুরে ব্যক্তিগত পরিচয় গোপন করে ও সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদ্রাসায় বা নিজ বাড়িতে ফিরে আসেনি।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা এ বয়াপারে বলেন, গত ২ সপ্তাহ তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন। সন্তানদের ফিরে পাওয়ায় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন