হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মোঃ শিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার ১৭ জুলাই, বিকেলে উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের আলমপুর খেরুয়া আলমপু গ্রামের ধারাকোল বিলে এ ঘটনা ঘটে।
নিহত রওজাতুল জান্নাত সানিফা (১৬) আলমপুর খেরুয়া আলমপুর গ্রামের বাসিন্দা, রজ্জব আলীর মেয়ে। সে পীরগঞ্জ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান,সে দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ধারাকোল বিলে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।
মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু, রওজাতুল জান্নাত সানিফার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন