রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
•জি এম রাশেদ কচুয়া উপজেলা প্রতিনিধি : চলমান এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে গতকাল ৫ জন দাখিল পরীক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা ৪জন কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
একটি সূত্রে জানাগেছে, উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার ২ দাখিল পরীক্ষার্থী শামীমা আফরিন, তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদ্রাসার ২ পরীক্ষার্থী গাজী মোঃ জাহিদ হোসেন ও আরমান হোসেন,কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী গাজী ইকরা আক্তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন শিক্ষার্থী ও ৪ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, “আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন