রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)
ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খানকে শ্রেষ্ঠ মামলা তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত হয়েছে।বৃহস্পতিবার বিষয়টি জানান ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খান। এর আগে গতকাল বুধবার ঢাকা পুলিশ লাইনের মিলব্যাক প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।
এসআই আতাউল মাহমুদ খান ইতোমধ্যে পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২২ বার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন। তিনি শুধু ধামরাই থানা নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানাতেও তাঁর কর্মকুশলতার ছাপ রেখেছেন।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন,এসআই আতাউল মাহমুদ খানের সততা, কর্মনিষ্ঠা ও দক্ষতা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয়। স্থানীয় ও জেলা পর্যায়ে এই স্বীকৃতি ভবিষ্যতে পুলিশের পেশাগত মান উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও আশা করা হচ্ছে।
মন্তব্য করুন