রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে রেডিয়েন্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এতে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে নেওয়ার জন্য জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে।
সেসময় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অর্ন্তত ১০ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্য ও শ্রমিকদের নাম পরিচয় জানা যায়নি। তবে চারজন পুলিশ সদস্য ও ছয় শ্রমিক আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গতকাল থেকে রেডিয়েন্স নামে ওই পোশাক কারখানায় শ্রমিকদের বিভিন্ন দাবিতে সন্তোষ দেখা দেয়। কিন্তু আজ শ্রমিকরা চাকরিচ্যুত জিএম’র পুন বর্হালের দাবি জানায়। তবে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অন্যান্য দাবি মেনে নিলেও চাকরিচ্যুত জিএম’কে পুনরায় বহাল করেনি। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ শ্রমিকদের সড়িয়ে নেওয়ার জন্য জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে। তখন উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল ছুঁড়লে কয়েক জন পুলিশ সদস্য আহত হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা বলেন, উত্তেজিত শ্রমিকরা আগুন দিতে পারে সেকারণে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, গতকাল থেকেই ওই পোশাক কারখানায় শ্রমিক সন্তোষ দেখা দেয়। পরে আজ কারখানার ভেতরে শ্রমিকরা মারামারি করেছে এমন খবর পেয়ে আমরা ও সেনাবাহিনী ঘটনাস্থলে যাই। এরপরে শ্রমিকরা বেলা ৩ টার পরে সড়ক অবরোধ করে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যরা জলকামান ও টিয়ারসেল ব্যবহার করে। তখন শ্রমিকরা ইটপাটলেক ছুঁড়লে চার জন পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও কয়েক জন শ্রমিক আহত হয়েছে বলে জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, এঘটনায় ধামরাই থানা পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। কারণ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তদন্ত শেষে মামলা নেওয়া হতে পারেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
মন্তব্য করুন