রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)
বিএনপি দিন বদলে স্বপ্ন বাস্তবায়নের জন্যই রাজনীতি করে। দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র আর মৌলিক অধিকারের যে বিষয়গুলো বলেন কোন কিছুই ছিলনা।
আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী গুম, খুন ও হয়রানির শিকার হয়েছে। ছাত্র জনতা বিপ্লবের সাথে আমাদের এ আন্দোলনের ফলে পুনরায় স্বাধীনতা পেয়েছে বাংলার মানুষ। এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসবে।
ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাইশাকান্দা ইউনিয়নে এক উঠোন বৈঠকে এসকল কথা বলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
তিনি বলেন, দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ধামরাই পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নে মাসব্যাপী ০৩ হাজার গাছের চারা রোপণ করা হবে।
ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় আজ ধামরাই উপজেলার কুল্লা, সানোড়া ও বাইশাকান্দা তিন ইউনিয়নে প্রায় ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ শাওন, স্বেচ্ছাসেবক দল নেতা সম্রাট বাবর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ হিমেল প্রমুখ।
মন্তব্য করুন