রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জেরে মো. শাহজাহান মিয়া ও আজিল উদ্দিন নামের দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মো. আজিল হোসেন বাদি হয়ে ০৪ জনকে আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার (২১ জুন) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
আহত মো. শাহজাহান মিয়া (৪৫) ও আজিল উদ্দিন (৪২) পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কুমড়াইল এলাকার মৃত আবেদ আলীর ছেলে। আহত শাহজাহান মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ধামরাই থানাধীন কুমড়াইল মৌজাস্থিত পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ দুই পক্ষের মধ্যে শত্রুতা ও বিরোধ ছিলো। শুক্রবার দুপুরে আজিল উদ্দিনের বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে পৈত্রিক সম্পত্তিতে আসামীরা অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করলে মোঃ শাহজাহান মিয়া (৪৫) বাঁধা প্রদান করে।
এ সময় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আব্দুর রহমান (২৭) ও তার ভাই মোহাম্মদ আলী (২২) দা, লাঠিসোটা, ছ্যান, লোহার রড, লোহার পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে শাহজাহান মিয়াকে। এসময় তাকে বাঁচাতে তার ছোট ভাই এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়।
এসময় শাহজাহান মিয়ার অবস্থা আশংকাজনক হলে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাভার এনাম মেডিকেল কলেজে নেয়া হয়।
আহত ও মামলার বাদি আজিল উদ্দিন বলেন, আজকে এলাকাবাসী এগিয়ে না আসলে ওরা আমাদের দুই ভাইকে মেরেই ফেলতো আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এঘটনা সম্পর্কে জানতে আসামী পক্ষের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি এবং তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এঘটনায় মামলা নেয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে অচিরেই আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন