রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসায় চুরি করতে গিয়ে স্থানীয় যুবদল কর্মী নাজমুল (৪০)-কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
শনিবার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার তারাইল বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নাজমুল ওই এলাকার মফিজের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবদলের কর্মী। শনিবার রাতে নাজমুলসহ ৬-৭ জনের একটি দল ব্যবসায়ী শরীফের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে আলমারি ভাঙচুর করে। এ সময় তারা নগদ ৫ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে পালানোর চেষ্টা করে।
চুরির ঘটনাটি টের পেয়ে আশপাশের বাসিন্দারা ধাওয়া করে নাজমুলকে আটক করে এবং গণধোলাই দেন। এ সময় তার সহযোগীরা চুরি করা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটককৃত নাজমুলকে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন