রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
প্রতিবেদক- মুহসিন মিয়া শাহিন
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চায়ের দোকান চালিয়ে যাচ্ছেন তরুণ ব্যবসায়ী রিয়াজ। পিতা জয়নাল মিয়ার এই ছেলে তার কঠোর পরিশ্রম আর আত্মনির্ভরশীলতায় এলাকাজুড়ে হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।
রিয়াজের দোকানে চা বিক্রির পাশাপাশি পাওয়া যায় হালকা নাস্তা ও টুকিটাকি খাবার, যার মাধ্যমে দৈনিক ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তার দোকানে প্রতিদিন ভিড় করে আশপাশের এলাকার বিভিন্ন বয়সী মানুষ।
সকালের অফিসগামী, দিনমজুর, ব্যবসায়ী কিংবা সন্ধ্যার আড্ডা—সব ক্ষেত্রেই রিয়াজের দোকান এক আস্থার জায়গা।
স্থানীয় বাসিন্দা মোমেন আকন্দ বলেন, রিয়াজের চায়ের স্বাদ একটু আলাদা। ওর দোকানে একবার চা খেলে, আবার যেতেই মন চায়। ”রিয়াজ জানান, শুধু চা না, আমি চাই যেন গ্রাহক সন্তুষ্ট হয়ে যান। দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করছি, আলহামদুলিল্লাহ ভালোই চলছে।”
এই চায়ের দোকান এখন শুধু ব্যবসা নয়—বরং এলাকার সামাজিক যোগাযোগের একটি কেন্দ্র হয়ে উঠেছে। নিজের উদ্যোগে কর্মসংস্থান তৈরি করে রিয়াজ আজ অনেক তরুণের অনুপ্রেরণা।
মন্তব্য করুন