রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার
খুলনার কয়রা উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. ইদ্রিস গাইন (৪৩) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) ২০২৫ সকাল সাতটার দিকে কয়রার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস গাইন উপজেলার দশহালিয়া গ্রামের বাসিন্দা এবং মো. এছাক গাইনের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজও ভোরে নদীতে মাছ ধরতে যান ইদ্রিস গাইন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে নদী থেকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্যাহ আল লাভলু জানান, “ইদ্রিস গাইন প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম ইদ্রিস গাইন একজন অভিজ্ঞ জেলে হিসেবে পরিচিত ছিলেন এবং এলাকার মানুষের কাছে তিনি সদালাপী ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে সম্মানিত ছিলেন।
মন্তব্য করুন