রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার
সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খাল থেকে অস্ত্র ও গুলিসহ করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন ২০২৫) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল ভোর ৬টায় সুন্দরবনের আড়ভাওয়ানী খালে অভিযান চালায়। অভিযানে ১টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মো. সোহেল হোসেন মিঠু (৩৭) কে আটক করা হয়। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোহেল হোসেন দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন এবং ডাকাতি কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে জলদস্যু ও ডাকাত মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা। এসব সাঁড়াশি অভিযানের ফলে উপকূলীয় অঞ্চলের জেলেরা এখন নিরাপদে মাছ ধরতে পারছেন এবং জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”
আটকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন