হরিরামপুরে পদ্মার ভাঙনের কবলের মুখে শতাধিক বাড়িঘর সহ হুমকির মুখে সরকারি স্থাপনা। - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হরিরামপুরে পদ্মার ভাঙনের কবলের মুখে শতাধিক বাড়িঘর সহ হুমকির মুখে সরকারি স্থাপনা।

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি

বর্ষার শুরুতেই বন্যার পানি আর অতি বৃষ্টিতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পদ্মার তীব্র ভাঙনের কবলের মুখে পদ্মারপাড়।

ইতিপূর্বে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সুতালড়ী, আজিমনগর ও লেছড়াগঞ্জ ইউনিয়নের ঘরবাড়ি ও কয়েক শ বিঘা ফসলি জমি, সরকারি স্থাপনা মসজিদ,মন্দির ,মাদ্রাসা,স্কুল সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান।

বর্তমানে লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া, শ্রীলমপুর গ্রামসহ আশপাশের এলাকাসমূহ।

আতঙ্কে দিন কাটাচ্ছে আশ্রয়নের ঘরে থাকা ১৪০ টি পরিবার।
অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই যুগ যাবৎ ধরে জরাজীর্ণ অবস্থায় আশ্রয়নের ঘরে থাকা বাসিন্দাদের খবর নেয়নি কেউ।

সূত্রে জানা গেছে, হুমকির মুখে ও ভাঙন আতঙ্কে রয়েছে জয়পুর নতুন হাটবাজার,মসজিদ,কমিউনিটি ক্লিনিকসহ আরও হাজার পরিবার।

সর্বনাশি পদ্মার ভয়ংকর থাবায় সবকিছু হারিয়ে বাপ-দাদার রেখে যাওয়া মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় স্থানীয় নেতাকর্মীসহ সরকারের সহায়তা চেয়েছেন।

স্থানীয়দের জোরদার দাবি হচ্ছে, ওপর মহলে বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।

এরই মধ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করে ভাঙন আতঙ্কে থাকা পরিবারের অন্যত্র সরিয়ে নেয়া এবং পাশে থাকার ঘোষণা দিয়েছেন
এমনটিই জানিয়েছেন অনেকই।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা বিএনপি সভাপতি হান্নান মৃধা সাংবাদিকদের জানান, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফরোজা খানম রিতা আপার নির্দেশে আমরা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে থাকে। তাদের সুখ দুখের ভাগিদার আমরা সবাই।

এ বিষয়ে হরিরামপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু আরো জানান, প্রতিবছরই বর্ষা শুরুতে পদ্মার ভাঙনে পদ্মার পাড়ের বসবাসরত মানুষের অনেক ক্ষতি হয়, অনেকেরি ঘরবাড়ি বিগত বছরগুলো সর্বনাশী পদ্মা গিলে খেয়েছে। আমি ওপর মহলের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত বিষয়টি ক্ষতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেয়া হোক।

হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার মুঠোফোনে জানান , আমরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে ভাঙনে ক্ষতিগ্রস্থদের দ্রুত অনত্র সরিয়ে বাসস্থানের ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০