রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নিজস্ব প্রতিবেদক
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেড গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে আসছে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ।
সর্বশেষ গতবৃহস্পতিবার (০৫ই জুন) শ্রমিকনেতা সুলতানের উসকানিতে আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডর পোশাক শ্রমিকদের দিয়ে কোম্পানির ভিতরে ব্যাপক ভাঙচুর ও হামলা চালিয়ে পাঁচ কর্মকতাকে আহত করা হয়।
একাধিক সূত্রে জানাযায়, আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেড এর কোন শ্রমিকেরা বকেয়া কোন টাকাও পাবে না। তার পরেও তারা পোশাক কারখানায় ভাঙচুর করে স্টাফদের আটক রেখে তাদের উপরে হামলা চালায় কিছু শ্রমিক। ঈদের আগে আমার সকল শ্রকিদের বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাচ প্রদান করা হয়েছে।
তার পরেও শ্রমিকরা কোম্পানীতে ভাঙচুর ও হামলা চালিয়েছে। স্টাফদেরকে আটক রেখে হামলা, বিভিন্ন অফিস কক্ষ ভাঙচুর সহ সিসি ক্যামেরা ভেঙ্গে ক্যামেরা ডিভিআর ম্যাশিন খুলে নিয়ে যায় ভাঙচুর ও হামলাকারি শ্রকিকেরা।
ভাঙচুর ও হামলায় আহত হন- ফ্যাক্টরীর ম্যানেজার তাউজ খান জনি (৬০), প্রোডাকশন ম্যানেজার আব্দুস সালাম (৫৫), কোয়ালিটি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক (৫২), মার্চেন্ডাইজার তানভীর খান তুহিন (২৯), এক্সিকিউটিভ অফিসার (এইচআর ও অ্যাডমিন) খোকন হাওলাদার, (২৬), অফিস পিয়ন আব্দুল হামিদ (২৬)।
আহত ব্যাক্তিরা বলেন, আমরা এগিয়ে এসে শ্রমিকদের শান্ত হয়ে উৎপাদন কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করিলে কিছু শ্রমিকগণ ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ, রড, কাঠের লাঠি সোটা নিয়ে শ্রমিকদের সামনে আমাদেরকে এলোপাথারী ভাবে মারধর ও হামলা চালায়।
এবং আহত অবস্তায় আমাদেরকে কয়েক জন শ্রকিরা আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। হামলাকারী শ্রমিকদের থেকে বাকি স্টাফদের যৌথ বাহিনী এসে ফ্যাক্টরি থেকে উদ্ধার করেন।
এ সময়ে নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একাধিক শ্রমিকেরা বলেন, কারখানায় দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন কয়েকশো শ্রমিক। গত ৫ই জুন পূর্ন মাসের বেতনের দাবিতে কর্ম বিরতিতে যায় তারা। শ্রমিকনেতা সুলতানের উসকানির কারনে আমাদের কারখানায় ভাঙচুর ও স্টাফদের মারধর চালায় কিছু শ্রমিক।
আর এই শ্রকিকেরা একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদের কমিটির সদস্যরা তার উসকানিতে এই ভাঙচুর ও হামলা চালায়।
হামলা ও ভাঙচুরের বিষয়ে আশুলিয়া থানায় ৩১জন শ্রকিকের নামসহ অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় প্রধান আসামি মোঃ লিখন মোল্লা (৩৯) কে গত সোমবার (১৬ জুন) রাতে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
মন্তব্য করুন