দিরাই পৌর শহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দোকানকোটার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিরাই পৌর শহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দোকানকোটার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক বিরোধপূর্ণ ভূমিতে দোকান কোটা নির্মাণ করছে প্রভাবশালীচক্র। এ ঘটনায় অভিযোগকারী আদালতের কাগজ নিয়ে বাধা দিলে তাকে হুমকি ধমকি এবং ২০ লাখ টাকা চাদাঁ দাবি করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় যে কোন সময় রক্তারক্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।

আদালত, থানাসহ সরকারি বিভিন্ন অফিসে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, দিরাই থানাধীন চন্ডিপুর মৌজায় হাল আর.এস খতিয়ান নং ৭৪৫ এর অন্তর্ভূক্ত আর.এস ২০৫৩ দাগে বাড়িরকম ৮শতক জমি এবং আর.এস ৭৪৪ ও ৭৪৬ নং খতিয়ানের আর এস ৪১৬৮ দাগে আধা শতক ও ৪১৭০ ও ৪১৭১ দাগের ৬১৯ বর্গ লিংক জমির উপর পৃথক পৃথক দুটি দোকান শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপি গ্রামের তোয়াছির আলী।

তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য প্রবাসী হওয়ায় মূল্যবান ভূমি দেখভালের জন্য ফুফুতো ভাই একই গ্রামের ফারুক মিয়াকে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ১৫৩৬ নং রেজিস্ট্রিমূলে ও ৯৩৮ নং রেজিস্টারীর মাধ্যমে ক্ষমতা প্রদান করেন। এরপর থেকেই ফারুক মিয়া ওই জমি দেখাশোনা করে আসছেন।

কিন্তু সম্প্রতি দিরাই পৌর শহরের বাসিন্দা মাহবুব আহমদ ও জাকির আহমদ সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক জায়গা দখল করে নেন। ফারুক মিয়া বাধা দিলে তারা ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

চাদা না দেওয়ায় মাহবুব ও জাকির দিরাই উপজেলার থানা রোডের মেহেদি হাসান, দাদন সরদার ও চন্ডিপুরের আসিক মিয়াকে নিয়ে জোরপূর্বক ৪১৭০, ৪১৭১ ও ৪১৬৮ নং দাগের জমিতে জোরপূর্বক স্থাপনা তৈরির কাজ শুরু করে। এসময় ফারুক মিয়া বাধা দিলে তাকে হুমকি ধমকি দেয় তারা।

পরে ফারুক মিয়া জমির মালিক যুক্তরাজ্য প্রবাসী তোয়াছির আলীকে বিষয়টি অবগত করে গত ২২ জুন দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ দায়েরের পর স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে রাত দিন লুকিয়ে দোকানকোটার কাজ চালিয়ে যাচ্ছেন বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন। তবে তার লিখিত অভিযোগটি থানা পুলিশ রেকর্ড করেনি বলে জানা গেছে।

উল্লেখ্য এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত অভিযুক্ত ভূমির উপর সবধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু মাহবুব ও জাকির আদালতের নির্দেশনা অমান্য করে এখন জোরপূর্বক স্থাপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

সরেজমিন মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ ভূমিতে গিয়ে দেখা যায় তিনজন মেস্তরি লাগিয়ে বাহির থেকে আড়াল তৈরি করে লুকিয়ে কাজ করছেন মাহবুব ও জাকির গংরা। এসময় স্থানীয়দের উপস্থিতি ঠের পেয়ে মেস্তরিরা পালিয়ে যায়। মাহবুব ও জাকির সটকে পড়ে।

এ ব্যাপারে অভিযোগকারী ফারুক মিয়া বলেন, আমি আমমোক্তার বলে দোকানকোটার জমির দেখাশুনা করে আসছি ২০১৯ সাল থেকে। সম্প্রতি মাহবুব ও জাকির জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করছে।

আমি আদালতে কাগজপত্র দাখিল করলে মামলা করলে আদালত ওই স্থানে সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু অভিযুক্তরা স্থানীয় সন্ত্রাসীদের ভাড়া করে জোরপূর্বক স্থাপনা করছে।

খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে বাধা দিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয় । আমি জমির প্রকৃত মালিক যুক্তরাজ্যপ্রবাসী আমার মামাতো ভাইকে খবর দিলে তার সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত মাহবুব আহমদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দোকানকোটাটি নিজের বলে দাবি করেন।

এ ব্যাপারে দিরাই থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, ওই ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে। আমরা দুই পক্ষকে সবধরনের স্থাপনা তৈরি থেকে বিরত থাকতে নিষেধ করেছি।

নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে এক পক্ষ জোর করে স্থাপনা তৈরির কাজ করছে জানতে চাইলে তিনি বলেন, আদালত আমাদেরকে স্থাপনা তৈরি বন্ধ করতে নির্দেশনা দিলে আমরা বন্ধ করবো। তবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে আমরা বলেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০