রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মাদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে বিশেষ মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচএম শাহীন আদনান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশেম, সরকারি তোলারাম কলেজ শাখা সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ বায়জিদ সিকদার প্রমুখ।
মতবিনিময়ে নারায়ণগঞ্জের সামাজিক ও নাগরিক সমস্যা নিয়ে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
১. মাদক ও কিশোর গ্যাং দমন
২. সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব প্রতিরোধ
৩. করোনা চিকিৎসায় আইসিইউ ও কিটের ব্যবস্থা নিশ্চিতকরণ
৪. ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং চিকিৎসা ব্যবস্থা জোরদার
৫. যানজট নিরসনে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ ও ফুটপাত উন্মুক্তকরণ
৬. রাস্তাঘাট সংস্কার
৭. গুম, খুন ও গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিতকরণ
মতবিনিময়ের শেষে আগামী ২৮ জুন শনিবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারপত্র জেলা প্রশাসকের হাতে তুলে দেন নেতৃবৃন্দ।
মন্তব্য করুন