রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান, রিপোর্টার বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় ফকিরহাট উপজেলার ডাকবাংলা মোড়ে ছাত্রশিবিরের কার্যালয়ে ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখার উদ্যোগে এই দোয়া ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ফকিরহাট (পূর্ব) শাখার সভাপতি আবু আইউব আনছারি এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার প্রকাশনা সম্পাদক শুয়াইব শেখ, গাজীপুর মহানগর শাখার সাবেক সদস্য নাঈমুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম সদস্যসচিব শেখ বাদশা।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্য কেবল ভালো রেজাল্টে সীমাবদ্ধ নয়—নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গঠিত হতে হবে একজন আদর্শ মানুষ। তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন ও হাদীসের আলোকে জীবন গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে।
এছাড়াও পরীক্ষার্থীদের প্রস্তুতির কৌশল, মানসিক দৃঢ়তা, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন পরামর্শও প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের সফলতা, সুন্দর ভবিষ্যৎ এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণ কামনায় এক আবেগঘন দোয়া পরিচালিত হয়।
স্থানীয় শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক শক্তি বৃদ্ধি এবং পরীক্ষার প্রস্তুতিকে আরও ফলপ্রসূ করতে এমন আয়োজন প্রশংসা অর্জন করেছে অভিভাবক ও শিক্ষকদের কাছেও।
মন্তব্য করুন