রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নিজস্ব প্রতিবেদক
স্থান: ঢেমুশিয়া ইউনিয়ন, ৭নং ওয়ার্ড, দাশখালী পাড়া।
একটি সমাজ কতটা অবহেলার শিকার হলে—মৃত মানুষের মর্যাদাটুকু রক্ষার মতো রাস্তাও সেখানে আর থাকে না?
আজ সকালে হৃদয়বিদারক একটি চিত্র ধরা পড়ে: দাশখালী পাড়ায় মাত্র ২০ ফুট রাস্তা ভেঙে যাওয়ায় কবরস্থানে পৌঁছানোর সরাসরি পথ বন্ধ।
ফলে বাধ্য হয়ে প্রায় ১ কিলোমিটার ঘুরে ফসলের জমি, কাদা ও পানি ভরা বিলের ভেতর দিয়ে মরদেহ বহন করে নিয়ে যেতে হয়।
স্পষ্ট দেখা যায়—একটি খাটিয়ায় মৃতদেহ বহন করা হচ্ছে জল-কাদার ভেতর দিয়ে, খালি পায়ে, হাঁটু জলে। কখনো ডুবে যাচ্ছে পা, কখনো হোঁচট খাচ্ছে কফিন বহনকারী স্বজনরা।
এই ঘটনার পেছনে রয়েছে দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি আর দায়িত্বহীনতা। স্থানীয়দের অভিযোগ, বহুবার এই সড়ক উন্নয়নের জন্য অনুদান এলেও তা ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রভাবশালীদের পকেটে চলে যায়।
মাত্র ২০ ফুট রাস্তা যদি ঠিক থাকতো, এই যন্ত্রণাময় পথ পাড়ি দিতে হতো না। কিন্তু এখানে বেঁচে থাকাই যেমন কষ্টকর, মরার পরও সম্মান নিয়ে বিদায় নেওয়া ভাগ্যের ব্যাপার! বলেন একজন শোকাহত স্বজন।
এই নির্মম দৃশ্য কেবল সড়ক সমস্যাই নয়, এটি প্রশাসনিক ব্যর্থতা ও মানবিক অবক্ষয়ের জ্বলন্ত প্রমাণ।
মন্তব্য করুন