খুলনায় একাধিক মামলার আসামি এসআই সুকান্ত জনতার হাতে আটক, বেধড়ক মারধরের পর পুলিশের হেফাজতে - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার, খুলনা
২৫ জুন ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় একাধিক মামলার আসামি এসআই সুকান্ত জনতার হাতে আটক, বেধড়ক মারধরের পর পুলিশের হেফাজতে

আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার, খুলনা

খুলনার ইস্টার্ন গেট এলাকায় একাধিক মামলার পলাতক আসামি এবং বিতর্কিত পুলিশ সদস্য এসআই সুকান্তকে জনতার হাতে আটক হওয়ার পর বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৪ জুন ২০২৫ইং বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির একটি পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ইস্টার্ন গেট এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল। এ সময় সিএনজি চালিত একটি থ্রি-হুইলারে করে সেখানে আসেন এসআই সুকান্ত। যাত্রী ওঠানোর সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে সনাক্ত করে থ্রি-হুইলার থেকে নামিয়ে মারধর করেন।

রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বের ক্ষোভ
জানা যায়, অতীতে খুলনার বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, নির্যাতন এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে এসআই সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। সেই থেকেই তার প্রতি স্থানীয় রাজনৈতিক মহলের ক্ষোভ বিরাজ করছিল।

নেতাকর্মীদের হস্তক্ষেপে প্রাণে রক্ষা
ঘটনাস্থলে থাকা বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে এসআই সুকান্তকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ প্রশাসনের অবস্থান
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন,

“নিরাপত্তার স্বার্থে এসআই সুকান্তকে থানায় আনা হয়েছে। তার শরীরে গুরুতর আঘাত নেই, শুধু জামা ছিঁড়ে গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সামাজিক প্রতিক্রিয়া
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ এটিকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ বিচার বহির্ভূত এই ধরনের ঘটনার সমালোচনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০