রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান,রিপোর্টার বাগেরহাট
বাগেরহাটের মোংলায় একটি সরকারি পুকুরকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী, পুরুষ ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন-নারকেলতলা এলাকার পদ্মা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—নুরনাহার (৩৭), সুনীতি রায় (৩৮), রেনু বেগম (৪০), আফরোজা বেগম (২৮), শিশু মিতু (২) ও সাদ্দাম (২৮)। তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দীর্ঘদিনের পুকুর দখল বিরোধ
স্থানীয় সূত্র জানায়, চাঁদপাই ইউনিয়নের ৫০ ব্রাকের পদ্মা আবাসন প্রকল্পের একটি সরকারি পুকুর আবাসনের বাসিন্দারা সমবায়ের মাধ্যমে ব্যবহারের নিয়মে মাছ চাষ করে আসছিলেন। তবে গত কয়েক মাস ধরে ওই পুকুরটি জবরদখল করে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালী জনি (৩৫) ও এখলাছ (৪০) নামের দুই ব্যক্তি। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে।
অভিযোগ ও হামলার ঘটনা
আবাসনের বাসিন্দারা জানান, দেড় মাস আগে পুকুর দখলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগের বিরোধের জের ধরে মঙ্গলবার জনি, এখলাছ, হৃদয় (২৮) ও রুমি (৩০) নামের কয়েকজন মিলে আবাসনের বাসিন্দাদের ওপর অতর্কিত হামলা চালায়।
আবাসনের বাসিন্দারা বলেন, “আমরা সবাই মিলে সমবায় পদ্ধতিতে মাছ চাষ করি এবং সমবেতভাবে লাভ ভাগাভাগি করে খাই। কিন্তু জনি ও তার লোকজন আমাদের বাদ দিয়ে জোরপূর্বক পুকুর দখল করে মাছ চাষ করছে। প্রতিবাদ করলেই হামলা চালানো হয়।”
তারা আরও অভিযোগ করেন, এই পুকুর আগে তিন বছর ধরে জবরদখল করে মাছ চাষ করেছেন স্থানীয় ইউপি মেম্বার হারুন। এখন জনি ও এখলাছ একই কাজ করছেন।
প্রতিপক্ষের বক্তব্য
অভিযুক্ত জনি বলেন, “আমি আর এখলাছ মিলে পুকুরে মাছ চাষ করছি। তারা পুকুর থেকে মাছ ধরছিল, তাই আমাদের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে।”
প্রশাসনের প্রতিক্রিয়া
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি বলেন, “সরকারি সম্পত্তি নিয়ে এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি
আবাসনের বাসিন্দারা জানান, “আমাদের ৫০ জন বাসিন্দার সম্মিলিত মালিকানায় থাকা সরকারি পুকুরটি যেন সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে এবং কোনো চক্রের দখলে না থাকে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি।”
মন্তব্য করুন