রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারে আগুন ধরে যায়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে জয়পুরার মমো ফ্যাশন ও পাল সিএনজির মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আরিচা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার অতিরিক্ত গতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি উল্টে গিয়ে মুহূর্তেই আগুন ধরে যায়।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সাভার হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পরপরই গাড়ির ইঞ্জিন থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা ও বেপরোয়া গতিই এ দুর্ঘটনার মূল কারণ।সাভার হাইওয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়কে দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করা হয়। প্রাথমিক ধারনা গাড়িটির বেপরোয়া গতির কারনেই এই দুর্ঘটনা।
দুর্ঘটনার কারনে গাড়িটি উল্টে যায় এবং পরবর্তীতে ইঞ্জিনে আগুন ধরে তা গাড়িতে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।ঘটনার পর দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয় এবং বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন