রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নোমাইনুল ইসলাম বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটি জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাংগঠনিক সফর উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) বাঘাইছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাদের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই চৌমুহনী বাজারে জমায়েত হতে থাকেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। তাদের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
চৌমুহনী বাজার থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা’র নেতৃত্বে একটি বিশাল র্যালি নিয়ে নেতাকর্মীরা লঞ্চঘাটে যান এবং দুপুর ১টার দিকে রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা লঞ্চঘাটে পৌঁছালে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করে নেন।
পরে বাঘাইছড়ি রেস্ট হাউজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি জনাব দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি এ. এস. এম শফিউল আজম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সহ-সভাপতি আবু নাছির ও বাবুল আলী, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ নাসের খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ওমর আলী ও সাধারণ সম্পাদক জায়েদুল আলম জাবেদ, বাঘাইছড়ি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা।
সভায় রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন— “একসময় এই বাঘাইছড়িতে ফ্যাসিস্ট সরকার একপ্রকার রাম রাজত্ব কায়েম করেছিল। তৎকালীন সরকারের সময় আমরা দলীয় কর্মসূচি পালন করতে এসে হামলা-মামলার শিকার হয়েছি, বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে।
কিন্তু আমরা কখনোই ফ্যাসিস্টদের ফাঁদে পা দিইনি। এখন আমাদের করণীয় হলো—আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে দলীয় চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সবাইকে অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলে কাজ করে যাওয়া।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি বলেন— “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
এই সময় আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, হামলা-মামলার মুখোমুখি হয়েছি, এমনকি গুম ও খুনের শিকারও হয়েছি—তবুও কখনো আপোষ করিনি। শত জুলুম-নির্যাতনের আগুনে পুড়েই আজ আমরা খাঁটি সোনায় পরিণত হয়েছি। বিগত সরকারের শাসনামলে আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আর আজ আমরা সেই দাবিকে বাস্তবতায় রূপ দিতে সক্ষম হয়েছি।
বাংলাদেশের ১৮ কোটি জনগণ এখন বিএনপির প্রতি আস্থা রাখছে। গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বলিষ্ঠ দিকনির্দেশনায় আজ দেশের প্রতিটি ঘরে ঘরে জাতীয়তাবাদী শক্তির দুর্গ গড়ে উঠেছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে আমরা সকলে যার যার অবস্থান থেকে কাজ করে যাবো।
জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যালট বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক, সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র গড়ে তুলবে।”
সভা শেষে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ওমর আলী উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই সফরকে ঘিরে বাঘাইছড়ির রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীদের অভিমত।
মন্তব্য করুন