রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজাউল করিম কিনার মৃত্যু হয়েছে। নিহত কিনা পাঁচবিবি পৌর শহরের দানেজপুর গ্রামের বারিক মন্ডলের ছেলে।
সরেজমিন নিহত কিনার বাড়িতে গিয়ে দেখা যায় ফ্রেমে বাঁধা ছেলের ছবি বুকে জড়িয়ে প্রলাপ করে কাঁদছেন তার বৃদ্ধ মা-বাবা। কান্নায় বার বার ভেঙে পরছেন আর ছেলে হত্যার বিচার দাবি করছেন। পরিবার সুত্রে জানাযায়, উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর পুটারবিল গ্রামের কামাল হোসেনের ছেলে আরিফের সাথে ইতিপূর্বে কিনার দ্বন্দ হয়েছিল।
এরই জের ধরে গতকাল বুধবার দুপুরে পাঁচবিবি পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কিনাকে একা পেয়ে আরিফ গাছের ডাল দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। ডালের আঘাতে মাথায় আঘাত পায় এবং মাটিতে লুটিয়ে পরে। এসময় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন কিনাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আজ ২৬শে জুন বৃহস্পতিবার সকালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামি গ্রেফতারে ইতিমধ্যেই থানা পুলিশ অভিযান শুরু করেছে।
মন্তব্য করুন