মব সন্ত্রাস বন্ধ করতে কাজ করছি আমরা: স্বরাষ্ট্র উপদেষ্টা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
২৭ জুন ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মব সন্ত্রাস বন্ধ করতে কাজ করছি আমরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)

মব সন্ত্রাস বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠানের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সন্ত্রাস কি আগে থেকে কমেনি? পদক্ষেপ না নিলে কমতেছে কিভাবে? আমরা পদক্ষেপ নিচ্ছি দেখেই কমতেছে, আস্তে আস্তে দেখবেন মব সন্ত্রাস কমতেছে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও বৈষম্য দূর করে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর।

তিনি বলেন, ‘সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেইজন্য সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে।তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য।আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরো সন্তোষজনক পর্যায়ে দিতে পারবো বলে আমি আশা করি।

রথযাত্রা উৎসব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ধামরাই’র এই রথযাত্রা অনুষ্ঠানটি বাংলা ১০৭৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় চারশ’ বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন।’ তিনি আরও বলেন, ‘এই রথযাত্রা উপলক্ষে যে শিল্পমেলার আয়োজন চলে, তা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ‘রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এ উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি-ধর্ম-বর্ণ-পেশার মানুষ শরিক হন। এটি এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।

’উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাসের (অবঃ) সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮১ ব্রিগেড কমান্ডার ব্রি জে ইন্তেখাব হায়দার খান, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. মামনুন হাসান অনীক, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামসহ আরও অনেকে।

এতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মন্দির প্রাঙ্গণ ও রথমেলা ঘিরে পুরো ধামরাই শহর উৎসবমুখর হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০