রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সুনামগঞ্জ প্রতিনিধি
বিদ্যুৎ বিভাগের কামখেয়ালীপনার কারণে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের খাইরঘাট গ্রামের রাস্তায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎতের খুটিতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের দুটি গরু মারা গেছে। যার বর্তমান বাজার মূল্যে আনুমানিক দেড়লাখ টাকা।
আজ শুক্রবার বিকেলে খাইরঘাট গ্রামে এই র্দূঘটনাটি ঘটে। এই দুটি গরুর মালিক হলেন খাইরঘাট গ্রামের প্রাণেশ রঞ্জন দাসের ছেলে সুদ্বীপ দাস।
স্থানীয় সূত্রে জানা যায় সুদ্বীপ দাস জানান,গত ২৬ জুন(রোজ বৃহস্পতিবার) খাইরঘাট গ্রামের লোকজন দেখতে পান এই বিদ্যুৎতের খুটি কারেন্ট আছে। এমন খবর পেয়ে সুনামগঞ্জ বিদ্যুৎতের (ওয়াব্দা) অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেনকে পাঠানো হয়।
মকবুল হোসেন বিদ্যুৎ কাজে ব্যবহিৃত কোন যন্ত্র ছাড়াই ঘটনাস্থলে গিয়ে টেস্ট না করেই গ্রামবাসিকে আশস্থ করে আসেন বিদ্যুৎতের খুটিতে কোন কারেন্ট নাই এমন অভিযোগ সুদ্বীপ দাসের।
শুক্রবার বিকেলে ঐ বিদ্যুৎতের খুটিতে লেগে দুটি গরুর মৃত্যু হয়। গরুর মালিক সুদ্বীপ দাস তাৎক্ষনিক বিদ্যুৎ অফিসের প্রকৌশলী রাসেল আহমেদ বিষয়টি অবহিত করেন বলে তিনি জানান। এ রির্পোট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলে বলে তিনি জানান।
এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
এ ব্যাপারে সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের(ওয়াব্দার) নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ জানান,আমাদের অফিসের ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেন গতকাল ২৬ জুন ঘটনাস্থলে গিয়ে ঐ খুটিতে বিদ্যুৎ আছে কিনা পরীক্ষা করে কোন বিদ্যুৎ পায়নি।
তবে আজকে ঐ বিদ্যুৎ লাইনের তেকান গ্রাহকের তার উপর থেকে ছিড়ে খুটিতে পরে থাকার কারণে হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গরু মারা যেতে পারে। তবে কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ প্রতিনিধি
২৭.০৬.২০২৫
মন্তব্য করুন