ফকিরহাটের সাবেক ওসির নামে মামলা, তেরখাদায় গড়ে তুলেছিলো চাঁদাবাজের সাম্রাজ্য - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার
২৭ জুন ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফকিরহাটের সাবেক ওসির নামে মামলা, তেরখাদায় গড়ে তুলেছিলো চাঁদাবাজের সাম্রাজ্য

আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার

তেরখাদা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেনসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে খুলনার তেরখাদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা ভুট্টো বাদী হয়ে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

আদালতের বিচারক মো. নাজমুল কবির মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন—তেরখাদা থানার তৎকালীন অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আলমগীর কবির, সেকেন্ড অফিসার আব্দুল কাইয়ুম, এসআই চঞ্চল কুমার হালদার, এসআই রুবেল, এসআই এনামুল, এসআই প্রতাপ, এসআই অলিফ ঘোষ, এসআই মোহাম্মদ শাহিন কাদির এবং এসআই বিশ্বজিৎ মিত্র।

বর্তমানে প্রধান আসামি সরদার মোশাররফ হোসেন খুলনার পুলিশ ক্রাইম শাখায় কর্মরত রয়েছেন।

মামলার অভিযোগের বিবরণ:
বাদীর দাবি, বিগত সরকারের আমলে বিএনপি-জামায়াতপন্থী নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে, গ্রেপ্তার ও ক্রসফায়ারের হুমকি দিয়ে আসামিরা মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। বাদী ভুট্টো নিজেও তৎকালীন সময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়।

২০২৩ সালের ২০ জুন থানায় ডেকে নিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয় এবং পরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এছাড়াও ২০২৪ সালের ১৩ জুলাই দোকান থেকে তুলে নিয়ে গিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। এক লাখ ৫০ হাজার টাকা দেয়ার পরও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

একটি ঘটনায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর ১১ বছর আগে মারা যাওয়া বাবাকেও মামলার আসামি করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।

বাদী গোলাম মোস্তফা ভুট্টো বলেন, “তৎকালীন সময়ে মামলা করার পরিবেশ ছিল না। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছি। আশা করি ন্যায়বিচার পাবো।”

ওসি মোশাররফের অতীত বিতর্কিত কর্মকাণ্ড:
উল্লেখ্য, তেরখাদায় যোগদানের আগে সরদার মোশাররফ হোসেন খুলনার রূপসা থানায় কর্মরত ছিলেন। সে সময় তিনি স্থানীয় সাবেক এমপি আব্দুস সালাম মূর্শেদীর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।

রূপসায় তার বিরুদ্ধে জমি দখল, সালিশ বাণিজ্য ও চাঁদাবাজির একাধিক অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং এমপি সালামের প্রভাব ও পৃষ্ঠপোষকতায় তিনি একাধিকবার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০