রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজিজুল রহমান, রিপোর্টার, বাগেরহাট
জাতির এক সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসকের বিদায়
গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের সম্মানিত সচিব হাওলাদার রাকিবুল বারী আর আমাদের মাঝে নেই।
তিনি ২৮ জুন ২০২৫ তারিখ শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাজুয়া গ্রামের সন্তান হাওলাদার রাকিবুল বারী এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। একজন সৎ, কর্মঠ, নিরহংকারী ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তা হিসেবে তিনি দেশের প্রশাসনে রেখেছেন গর্বিত ভূমিকা।
তাঁর নেতৃত্বগুণ, তথ্য অধিকার বাস্তবায়নে সাহসী পদক্ষেপ এবং সাধারণ মানুষের নিকট তথ্যপ্রাপ্তি সহজ করতে যেসব কার্যক্রম গ্রহণ করেছিলেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে তিনি ছিলেন অনন্য।
জানাজা ও দাফন:
মরহুমের নামাজে জানাজা শনিবার ২৮ জুন ২০২৫ ইং তারিখ আসরের নামাজ শেষে তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার বাগেরহাট সদর যাত্রাপুর ইউনিয়নের বাজুয়া গ্রামে কে.বি.কে. কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
শোকবার্তা:
তাঁর মৃত্যুতে সরকারি-বেসরকারি মহল, জনপ্রতিনিধি, সহকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় ভরে উঠেছে।
তাঁদের ভাষ্য মতে— “দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক ও সৎ সরকারি কর্মকর্তাকে হারালো।”
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মন্তব্য করুন