রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান, রিপোর্টার বাগেরহাট
খুলনার কয়রায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে জেলি পুশ করে ওজন বাড়ানো প্রায় ৬০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মঠবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি কয়রা থানা পুলিশ, বনবিভাগ এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে মোসাম্মত তাসমিয়া (৩৭) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়, যিনি জেলি পুশের কাজে জড়িত ছিলেন বলে জানা গেছে। অভিযানের সময় তার স্বামী আলাউদ্দিন গাইন (৪২) পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাসমিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দ করা চিংড়ি ও জেলি পুশের কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো ধ্বংস করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে কয়রার কিছু অসাধু চিংড়ি ব্যবসায়ী এই ধরনের প্রতারণামূলক কাজের মাধ্যমে সাধারণ খামারি ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছেন। জেলি পুশ করা চিংড়ি বাজারে অতিরিক্ত ওজন দেখিয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগ রয়েছে।
নৌবাহিনীর একজন কর্মকর্তা জানান, “চিংড়ি শিল্পকে রক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। মৎস্য সম্পদের ক্ষতি ও প্রতারণার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
তিনি আরও জানান, চিংড়ি শিল্পের সুনাম ও গুণগত মান বজায় রাখতে, পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ নির্মূলে যৌথ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন