কামালপুর পাটলাই নদী ঘাটের ম্যানেজারের নিকট হতে ৩ লাখ ৫১ হাজার টাকা ছিনতাই,জোরপূর্বক ঘাটের নিয়ন্ত্রন বিএনপি নেতা দিলোয়ার গংদের - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কামালপুর পাটলাই নদী ঘাটের ম্যানেজারের নিকট হতে ৩ লাখ ৫১ হাজার টাকা ছিনতাই,জোরপূর্বক ঘাটের নিয়ন্ত্রন বিএনপি নেতা দিলোয়ার গংদের

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের কামালপুর নামকস্থানে বিআইডব্লিউটি এ কর্তৃক পাটলাই নদীতে ২০২৪-২৫ অর্থবছরে দুইবছরের জন্য নৌ-পরিবহন মন্ত্রনালয় থেকে আড়াই কোটি টাকায় ইজারা গ্রহন করেন মেসার্স সোহাগ এন্টাইপ্রাইজ।

শুরু থেকে ইজারাদারের পক্ষে ঘাটের ম্যানেজার লোকমান হোসেন ও সহকারী ম্যানেজার অনিক মিয়া কয়লা ও পাথর পরিবহনকারী প্রতিটি ভলগেট নৌকা হতে সরকারের নির্ধারিত প্রতিটনে ৩৪.৫০ পয়সা হারে টোল আদায় করে আসছিলেন।

কিন্ত ২০২৪ সালের ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএনপি নেতা ফেরদৌস আলমের সহযোগিতায় উত্তরশ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও তরঙ্গ গ্রামের বিএনপি নেতা দিলোয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে একই গ্রামের জিয়াউর রহমান আখঞ্জী,ইসলাম হোসেন আখঞ্জী ও কবির হোসেন গংরা দলীয় প্রভাব খাটিয়ে কামালপুর বিআইডব্লিউটি এ ঘাটে আসেন এবং ঘাটের ৬ আনা শেয়ার হোল্ডার নিতে ঘাটের ইজারাদার মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের সত্বাধিকারী বিএনপি নেতা মোঃ রতন মিয়ার নিকট ঘাটের শেয়ার দাবি করেন।

পরবর্তীতে ৬ আনার হিসেব মোতাবেক ৮৪ লাখ টাকার শেয়ার নামাংঙ্কিত ব্যাক্তিরা ১৮ লাখ দিয়ে জোরপূর্বক শেয়ার গ্রহন করেন। এভাবে চলতে থাকে ঘাটে টোল আদায়ের কার্যক্রম। কিন্ত গত ২৮ জুন সন্ধ্যায় উত্তরশ্রীপুর ইউপি সদস্য ও তরঙ্গ গ্রামের দিলোয়ার হোসেন তালুকদার,জিয়াউর রহমান আখঞ্জী,ইসলাম হোসেন আখঞ্জী ও কবির হোসেন ঘাটে এসে ম্যানেজারের নিকট রক্ষিত গত ২৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত তিনদিনের টোল আদায়ের কালেকশন তিনলাখ ৫১ হাজার ৬০০ শত টাকা জোরপূর্বক নিয়ে যান এবং ঘাটের মেসার্স সোহাগ এন্টাইপ্রাইজের নিয়োগকৃত লোকমান হোসেন ও সহকারী ম্যানেজার অনিক মিয়াকে ভয়ভীতি দেখিয়ে ঘাট ছেড়ে চলে যেতে হুমকি দামকী দিয়ে বিদায় করে ঘাটের দখল পজিশন তারা গ্রহন করেন।

এই কামালপুর ঘাটের ইজারার মেয়াদ চলতি জুন মাসের ৩০ তারিখে শেষ হওয়ার কথা ছিল। কিন্ত এর আগেই বিএনপি নামধারী নামাংঙ্কিত দিলোয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে প্রভাবশালীচক্রটি গত তিনদিন ধরে প্রকৃত ইজারাদারের লোকজনকে জোরপূর্বক সরিয়ে দিয়ে সরকারের নির্ধারিত কয়লা ও পাথর পরিবহনতকৃত ছোটবড় প্রতি ভলগেট নৌকা থেকে যেকানে ৩৪.৫০ পয়সা হারে টোল আদায় করার কথা সেখানে তারা প্রতিটি ভলগেট নৌকা থেকে প্রতিটনে প্রায় দিগুন ৫০.৫০ পয়সা হারে চাদাঁ আদায় করছেন বলে সাংবাদিকদের নিকট অভিযোগ করেন মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মাধ্যমে ইজারাদারের নিয়োগকৃত ম্যানেজার লোকমান হোসেন ও অনিক মিয়া।

তারা বলেন গত ২৮ জুন সন্ধ্যায় ঘাটের তিনদিনের টোল আদায়ের জমাকৃত টাকা উত্তরশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা দিলোয়ার হোসেন তালুকদার,জিয়াউর রহমান আখঞ্জী,ইসলাম হোসেন আখঞ্জী ও কবির হোসেন গং ঘাটে এসে জোরপূর্বক তিনলাখ ৫১ হাজার ৬০০ শত টাকা ছিনিয়ে নিয়ে আমাদেরকে ভলভীতি দেখিয়ে ঘাট থেকে বিতারিত করেন। আমরা এমন চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা দলের নাম ভাঙ্গিয়ে এমন অনৈতিক কার্যকলাপে আমরা হতাশ।

এ ব্যাপারে উত্তরশ্রীপুর ইউপি সদস্য ও বিএনপি নেতা দিলোয়ার হোসেন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে নৌ-মন্ত্রনালয়ের মাধ্যমে বিআইডব্লিউটি এ কর্তৃক তাহিরপুরের কামালপুর পাটলাই নদী ঘাটের ইজারাদার সোহাগ এন্টারপ্রাইজের সত্বাধিকারী বিএনপি নেতা মোঃ রতন মিয়া জানান,বিএনপি নামধারী দিলোয়ার হোসেন,জিয়াউর রহমান,কবির মিয়াগংরা গত ৫ই আগষ্ট পটপরিবতর্নের পর কামালপুর বিআইডব্লিউটি এ ঘাট থেকে জেটি জোরপূর্বক নিয়ে যান।

পরবর্ততে তৎকালীন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমি ইজারাদার হিসেবে আমার লোকজন এবং বিএনপি নামধারী উত্তরশ্রীপুর ইউপি সমস্য দিলোযার জিয়াউর ও কবির হোসেন গংরা উপজেলা পরিষদের বসা হয়।

তখন বিএনপি নামধারী দিলোয়ারগংরা ঐ ঘাটের শেয়ার নিতে মত প্রকাশ করলে তাদেরকে ৬ আনা শেয়ার ৮৪ লাখ টাকা সাব্যস্থে প্রথম ১৮ লাখ টাকা দিয়ে তারা শেয়ার গ্রহন করেন এবং মিলেমিলে ব্যবসা করার উপজেলা নির্বাহী অফিসারের মতামত দেন। পরবর্তীতে ছয়আনা শেয়ার নেয়া দিলোয়ার হোসেন গংরা বাকি শেয়ারের ৬৬ লাখ টাকা দিবেন বলে অঙ্গীকার করেন।

কিন্তু গত কয়েকমাস ধরে তারা আমার নিকট হতে ছয়আনা হারে ব্যবসায়ী সুবিধা নিলেও শেয়রের ৬৬ লাখ টাকা এখনো দেননি বরং গতকাল শনিবার সন্ধ্যায় দিলোয়ার হোসেন,জিয়াউর রহমান ও কবির মিয়া গংরা কামালপুর পাটলাই নদী ঘাটে গিয়ে আমার ম্যানেজার লোকমান হোসেন ও অনিক মিয়া কর্তৃক তিনদিনের টোল আদায়ের তিনলাখ ৫১ হাজার ৬০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ম্যানেজারদেরকে ভয়ভীতি দেখিয়ে ঘাট থেকে উচ্ছেদ করে তারা অবৈধভাবে জোরপূর্বক ঘাটের দখল নিয়ে নেন। তিনি এই সমস্ত দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের নিকট জোর দাবী জানান।

এ ব্যাপারে বিআইডব্লিউটি এ এর সিলেট সুনামগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক শরিফুল ইসলাম বলেন,কোন বৈধ ইজারাদারকে জোরপূর্বক সরিয়ে কোন পক্ষ জবর দখল একটা ফৌজধারী অপরাধ। তবে সোহাস এন্টাইপ্রাইজের পক্ষ থেকে আমি এমন কোন অভিযোগ পাইনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০