রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মোঃনজরুল ইসলাম রাজা,ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠি জেলার জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত এনে দিয়েছে এন এস কামিল মাদ্রাসার আজীযীয়া হেফজ বিভাগ। ২০২৫ সালের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে এই প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র হাফেজ মো. আয়মান হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ আয়মান হোসেন শীর্ষস্থান দখল করে নেন। তার অসাধারণ কোরআন হিফজ দক্ষতা এবং তাজবিদের যথাযথ প্রয়োগ বিচারকদের মুগ্ধ করে।
পুরস্কার হিসেবে আয়মান হোসেনের হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননাপত্র, ক্রেস্ট এবং দুই লাখ টাকার চেক। আয়মানের এই সাফল্যে মাদ্রাসা শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
হাফেজ আয়মান হোসেনের শিক্ষক ও গার্ডিয়ানদের পক্ষ থেকে জানানো হয়, ছোটবেলা থেকেই সে কোরআন শিক্ষায় অদম্য আগ্রহ দেখিয়ে এসেছে। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও আল্লাহর অশেষ রহমতে আজকের এই অর্জন সম্ভব হয়েছে।
দেশের জাতীয় পর্যায়ে ইসলামী শিক্ষায় এমন সাফল্য নতুন প্রজন্মকে কোরআনের প্রতি উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও প্রতিযোগিতার আয়োজকরা।
এমন অর্জনের মাধ্যমে হাফেজ আয়মান হোসেন শুধু তার পরিবার ও প্রতিষ্ঠানই নয়, পুরো ঝালকাঠি জেলার মুখ উজ্জ্বল করেছেন। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে অংশগ্রহণের মাধ্যমে সে দেশের গর্ব হয়ে উঠবে, এই প্রত্যাশা সকলের।
মন্তব্য করুন