রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মো:রেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি
‘সান্নিধ্য’ – একটি সামাজিক যুব সংগঠন, যার মূল মন্ত্র ‘মানবতা, উৎসর্গ, সম্প্রীতি’। সমাজের জন্য যুবদের কার্যক্রম সবসময়-ই অনুকরণীয়।
সমাজের পাশাপাশি পরিবেশের প্রয়োজনীয়তা নিবারণে সান্নিধ্য’র এবারের বিশেষ আয়োজন চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে দুই শতাধিক বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা, যার সম্পূর্ণ দায়িত্ব পালন করবে সান্নিধ্য’র স্বেচ্ছাসেবকরা।
এর-ই ধারাবাহিকতায় গতকাল ৩০ই জুন নগরীর কোতয়ালী থানাধীন ৩৩নং ফিরিংগী বাজার এলাকায় প্রথম ধাপে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।
এতে এই সময় সান্নিধ্য’র সভাপতি দীপ্ত বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিংগী বাজার ওয়ার্ড সচিব আব্দুল হালিম, সান্নিধ্য’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সোবহান রাহাত সহ সান্নিধ্য’র সদস্যবৃন্দ।
এসময় অতিথিবৃন্দ এই আয়োজনের প্রশংসা করেন এবং যুব সমাজকে নিজ নিজ পরিবারের সাথে দেশের স্বার্থেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
মন্তব্য করুন