রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈরে আরেকটি অনাকাঙ্ক্ষিত মৃ’ত্যু’র ঘটনা ঘটেছে। ইতালি প্রবাসী রানা মাতুব্বরের স্ত্রী জেসমিনের (২৫) লাশ পড়েছিল রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায় তার শশুর বাড়ির লোকজন।রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই জেসমিনের স্বজনদের কান্নায় হাসপাতালের চত্বর ভারি হয়ে উঠে। চিৎকারে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
নিহত জেসমিন বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের শাহালম হাওলাদারের মেয়ে। পাঁচ বছর আগে তার বিয়ে হয় রাজৈর পৌরসভার মোল্লা কান্দি গ্রামের আমির মাতুব্বরের ইতালি প্রবাসী ছেলে রানা মাতুব্বরের সঙ্গে।
নিহতের স্বজনরা জানান, জেসমিনকে গুরুতর আহত অবস্থায় রোববার সন্ধ্যায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেসমিনের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজৈর থানা ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, ‘ঘটনার খবর পেয়েই আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নিহত জেসমিনের বাবা,মায়ের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত আবেদন করা হয় যে, তাহারা এটা নিয়ে কোন রকম থানা পুলিশের ঝামেলায় জড়াতে চান না।
তাই মাদারীপুর জেলা প্রশাসকের লিখিত অনুমতি সাপেক্ষে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করার জন্য জেসমিনের পরিবারের কাছে হস্তান্তর করে রাজৈর থানা পুলিশ।
জেসমিনের মৃত্যুর রহস্য শুধু রহস্যই হয়ে রইলো।
মন্তব্য করুন