রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মো:রেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি
স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ব্লাড ফর চিটাগাং -এর প্রথমবারের মতো জুন মাসের সাধারণ সভা নগরীর সিআরবি শিরীষ তলায় অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, অর্ধবছরের পরিকল্পনা,দ্বিমাসিক রিপোর্ট পেশ এবং ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটি, বিভিন্ন টিমের সমন্বয়ক, সক্রিয় ভলান্টিয়ার ও নতুন সদস্যরা। সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল, রক্তদান কার্যক্রমের বিস্তৃতি, টিমগুলোর সমন্বিত কার্যপ্রণালী, জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ এবং মাসিক রিপোর্টিং প্রক্রিয়া।
সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা জানান, “মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। রক্তের জন্য যেন কেউ মারা না যায়, সেটি নিশ্চিত করতেই আমরা একসঙ্গে কাজ করছি।”
সভায় বিশেষভাবে রক্ত সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
ব্লাড ফর চিটাগাং এই সংগঠনটি বিগত কিছু মাস ধরে চট্টগ্রাম শহরে রক্তদানের সচেতনতা ছড়িয়ে দেওয়া, জরুরি রক্তের সংস্থান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশংসা অর্জন করেছে।
সাধারণ সভা শেষে সকলের অংশগ্রহণে একটি খোলা আলোচনা ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। সভাটি এক মিলনমেলায় রূপ নেয়, যেখানে সংগঠনের প্রতি সদস্য তাদের দায়িত্ববোধ ও অঙ্গীকারে আরও একবার দৃঢ় অঙ্গীকার করেন।
মন্তব্য করুন