রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মোঃকাউসারুল ইসলাম, মহালছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য প্রতি জনকে ২ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়েছে। টিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন,মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ও মহালছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের নিপেন চাকমা ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৫০টি পরিবারের মাঝে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান জানান, বিগত প্রাকৃতিক দুর্যোগ ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়।
জনপ্রতিনিধিদের মাধ্যেমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়।
মন্তব্য করুন