রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মো:রেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার:
পরিবেশ রক্ষায় সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে। আজ বৃহস্পতিবার রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ ছালাম।
তিনি বলেন, “পরিবেশ আজ আমাদের কাছ থেকে দায়বদ্ধতা চায়। এক সময় সবুজে ঢাকা যে পৃথিবী ছিল, তা আজ বিপন্ন। সময় এসেছে তরুণ প্রজন্মকে নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলন গড়ে তোলার।” তিনি জুলাই মাসে চট্টগ্রাম নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করার ও সকল স্বেচ্ছাসেবককে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান ।
কর্মসূচিতে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম তামজীদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদি হাসান রায়হান, সিটি ইউনিটের ইউএলও আবদুর রহিম আকন, সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য,দূর্যোগ ও মানবিক সাড়া বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম ও সিটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, বেল, নিম, বহেরা, হরিতকি,অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। তরুণদের মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সভাপতি জানান, ‘এক স্বেচ্ছাসেবক, এক গাছ’ স্লোগানে চলমান এই উদ্যোগের মাধ্যমে নগরীর নানা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।
মন্তব্য করুন