রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মোঃনজরুল ইসলাম রাজা, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেচরীরামপুর ইউনিয়নের কৈখালী থেকে বান্দা কাটা যাওয়ার পথে শেরে বাংলা সংলগ্ন ব্রিজটির বেহাল অবস্থা এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। ব্রিজটির রেলিং নেই, ফলে দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনার পরিমাণ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ছোট-বড় যানবাহন চলাচলের সময় চালক ও পথচারীরা পড়েন মারাত্মক ঝুঁকিতে। বিশেষ করে সন্ধ্যার পর দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিনই কেউ না কেউ এই ব্রিজে এসে পড়ছে বিপাকে। রেলিং না থাকায় একাধিক বাইক দুর্ঘটনার শিকার হয়েছে। অথচ কর্তৃপক্ষের নজরে এটা পড়ছে না।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অবিলম্বে ব্রিজটি সংস্কার ও রেলিং স্থাপনের দাবিতে এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
মন্তব্য করুন