রূপসায় পাওনা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল গাজী,প্রতিনিধি বাগেরহাট
৩ জুলাই ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপসায় পাওনা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আজীজুল গাজী,প্রতিনিধি বাগেরহাট

খুলনার রূপসায় ইটভাটা ব্যবসার আড়ালে প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষের কষ্টার্জিত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ফারুক ব্রিকসের মালিক গোলাম সরোয়ার হাওলাদার ও তার ম্যানেজার শহীদ মীরের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরতের দাবিতে উত্তাল হয়ে ওঠে রূপসার জনতা।

গতকাল ৩ জুলাই (বুধবার) সকাল ১০টায় রূপসা উপজেলা পরিষদের সামনে এ ব্যাপারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “গোলাম সরোয়ার হাওলাদার ও শহীদ মীর পরিকল্পিতভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা আমাদের অগ্রিম প্রদানকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে অর্থ ফেরতের ব্যবস্থা নিতে হবে।”

বক্তারা আরও বলেন, প্রশাসন যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তবে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা অব্যাহত থাকবে। প্রতারক চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপসার শ্রীরামপুর গ্রামের ভুক্তভোগী আসলাম শেখ। ভুক্তভোগীদের পক্ষে মানববন্ধন পরিচালনা করেন হাসান রশিদ। বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম হাসান লিওন।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন কানিজ ফাতিমা, আব্বাস শেখ, মো. ফারুক শেখ, ফেরদৌস শেখ, বনি আমিন, আনোয়ার শেখ, ফারুক মোল্লা, শিমুল সিকদার, সোনা, বাবু শেখ, পিন্টু গোপাস দে, সনজয় দত্ত, আব্দুস সামাদ, জিহাদ, ইমরানসহ শতাধিক ভুক্তভোগী।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

ভুক্তভোগীদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের অর্থ ফেরত দিতে হবে এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে প্রতারিত না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০