রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
অনির্বাচিত সরকার দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুব দল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। বৃহস্পতিবার ধামরাই উপজেলার বাইশকান্দা ও ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাইশকান্দা ইউনিয়নের দলীয় কার্যালয় ও ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ অফিসে এই সভা হয়।ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, নির্বাচিত সরকারের উদ্যোগ ছাড়া কোনও সংস্কার টেকসই হবে না।
দেশের স্থিতিশীলতার জন্যও জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের বিকল্প নেই।অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে, তারা আর বিলম্ব চায় না।মুরাদ বলেন, এবারের গণঅভ্যুথান শুধু এক মাসের আন্দোলনের ফসল নয়।
১৭ বছর নির্যাতন, হামলা-মামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে যে বিপ্লবের চেতনা ধারণ করেছে মানুষ, তারই ধারাবাহিকতায় ৫ আগস্ট গণঅভ্যুথান হয়েছে।বাইশকান্দাএ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আরফান আলী। ভাড়ারিয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আহম্মদ।
বক্তব্য দেন স্থানীয় নেতা আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, আনসার আলী, আব্দুস সালাম, এনায়েত হোসেন,বীর মুক্তিযোদ্ধা মনজুরুল কবির, আবুল কালাম আজাদ, শহীদুর রহমান শহীদ প্রমুখ।
মন্তব্য করুন