রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের তৎপরতায় দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা এই দুই আসামি দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন। অবশেষে পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
শনিবার, ৫ জুলাই ২০২৫ খ্রিঃ, দুপুর ১টা ৩০ মিনিটে মধ্যনগর থানাধীন ৪ নম্বর মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় এই অভিযান সম্পন্ন হয়। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ ইউছুব আলী ও এসআই আলমগীর হোসেন, সঙ্গীয় ফোর্সসহ এই সফল অভিযানটি পরিচালনা করেন।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন-
১। মালা আক্তার, স্বামী: আয়নাল হক, গ্রাম: চান্দালিপাড়া
২। মোঃ টিটু, পিতা: মোঃ আব্দুল গণি ওরফে কাছা মিয়া, গ্রাম: টেপিরকোনা
তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সিআর মামলা নং-২৬১/২০১৯, দায়রা মামলা নং-৩২৬১/২৩ এবং শ্রীপুর থানার ১৪(৬)/২৩ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন