বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতি: নিরাপত্তা কর্মী ও শ্রমিকদের বেঁধে ১ কোটি টাকার মালামাল লুট - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার
৫ জুলাই ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতি: নিরাপত্তা কর্মী ও শ্রমিকদের বেঁধে ১ কোটি টাকার মালামাল লুট

আজীজুল রহমান,বাগেরহাট রিপোর্টার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে’ শুক্রবার (৪ জুলাই) রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের জিম্মি করে বেঁধে রেখে প্রায় ১ কোটি ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ১৫-২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। প্রথমে নিরাপত্তা কর্মীদের বেঁধে ফেলার পর, চারজন শ্রমিককেও জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা গুদামে ঢুকে এ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন ও বৈদ্যুতিক তার ১ টন দুটি ট্রাকে তুলে নেয়। প্রায় আট ঘণ্টা ধরে চলা এই ডাকাতি শেষে তারা রাত ৪টার দিকে স্থান ত্যাগ করে।

হ্যামকো গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: সিদ্দিকুর রহমান জানান, দুই দিনের ছুটি থাকায় কারখানার কার্যক্রম বন্ধ ছিল। এই সুযোগে ডাকাতদল রাতভর নির্বিঘ্নে অপারেশন চালায়।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০