সাতক্ষীরা কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) এর জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলুন।

এ জনপদের সকল মত ও পথের মানুষের সাথে একসাথে চলতে চাই। আপনি যে দল ও মতের হোন না কেন-মিল আমাদের এক জায়গায়, আমরা সকলেই কলারোয়ার মানুষ। আমরা সবাই মিলে কলারোয়াকে গড়তে চাই।

শনিবার (৫ জুলাই) বিকেলে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কলারোয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “আমরা চাই আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলুন।

রাজনৈতিক দল ও সাংবাদিকরা একে ওপরের পরিপূরক উল্লেখ করে তিনি আরও বলেন, “অনেক সময় একই নিউজ অবিকল অনেক পত্রিকায় চলে আসে। সেটা না করে যাচাই বাছাই করে দেখুন”।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে আপন ভাইয়ের মতো। আপনাদের সাথে পরিচিত হতেই এখানে এসেছি। এসেছি সম্পর্কের উন্নয়ন ঘটাতে। জামায়াতের পক্ষ থেকে এখানে (তালা-কলারোয়া) নির্বাচন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনে আমি পাশ করি আর না করি- আমাকে এ ময়দানে থাকতেই হবে। যদি মানুষ আমাকে সমর্থন করেন, আমি বেশি কাজ করতে পারব। কেননা, দায়িত্বে আসলে বেশি কাজ করার সুযোগ পাওয়া যায়।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেন, তালা-কলারোয়ার জলাবদ্ধতা মানুষের সৃষ্টি। এটি দূরীকরণের জন্য আপনারা এ সমস্যা সংবাদপত্রে তুলে ধরুন। কেননা, মিডিয়া একটি বিরাট শক্তি।

সেই সাথে তালা-কলারোয়ার গ্রামের রাস্তাঘাটের খারাপ অবস্থাও তুলে ধরুন সংবাদ মাধ্যমে। আপনাদের এই সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি নজরে আসবে।

সাংবাদিকদের সাথে হওয়া এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, দুদক পরিচালক ড. খাঁন মুহা. মিজানুল ইসলাম সেলিম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, উপজেলা নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, জামায়াত নেতা অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা আহম্মদ আলী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০