লোন দেওয়ার প্রলোভনে নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
৬ জুলাই ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লোন দেওয়ার প্রলোভনে নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১

সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তাকে গতকাল রাতে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।

মামলার অপর আসামী ফারুক হোসেন (৪৪) এখনও পলাতক। মামলার এজাহার সূত্রে জানা যায়, গরুর ফার্ম স্থাপনের জন্য ৩০ লাখ টাকা ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তরা প্রথমে ওই নারীর কাছ থেকে তিন লাখ টাকা আদায় করে।

এরপর গত ১০ এপ্রিল ২০২৫ বিকাল সাড়ে ৩টার দিকে ১ নম্বর অভিযুক্ত মুরাদ হোসেন ভুক্তভোগী নারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার ফারুক হোসেনের (২ নম্বর অভিযুক্ত) বাসায় নিয়ে যান।

সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর ও জোরপূর্বক ধর্ষণ করেন মুরাদ।ভুক্তভোগী নারী জানান, বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ফারুক হোসেন তার ভাড়া বাসায় ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সর্বশেষ গত ২৪ জুন দুপুর আড়াইটার দিকে পাঠানটোলা এলাকায় ফারুক হোসেন তার ভাড়া বাসায় একা পেয়ে আবারও তাকে ধর্ষণ করেন।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী মুরাদ হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

গোপণ সংবাদের ভিত্তিতে আমরা গতকাল রাতে তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মামলার অপর আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০