উত্তরবঙ্গে গণপরিবহন সচল রাখতে রাজশাহীতে পরিবহন নেতৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
তানজিলুল ইসলাম লাইক
৭ জুলাই ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গে গণপরিবহন সচল রাখতে রাজশাহীতে পরিবহন নেতৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত

তানজিলুল ইসলাম লাইক 

দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সকল জেলা পর্যায়ে গণপরিবহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই ২০২৫) বেলা ১১টায় রাজশাহী নগরীর শাহ্ ডাইন কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আঃ রহিম বক্স দুধু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ জনাব মোঃ খোকন মিয়া এবং রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ রুকুনুজ্জামান (আলম)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম হেলাল।

এছাড়াও সভায় উত্তরবঙ্গের ১৬টি জেলার সড়ক পরিবহন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা “জুলাই মাসে যারা গণআন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে আমরা এই সভা শুরু করে।”

সসভায় বক্তারা বলেন, “বর্তমানে যেসব অবৈধ যানবাহন— যেমন ব্যাটারি চালিত অটো, করিমন, লোডার ভ্যান— যত্রতত্র চলছে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং আমাদের ২০ বছরের পুরোনো বাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

আমরা দাবি জানাচ্ছি— লোহা কখনো পুরনো হয় না, যত্ন নিলেই তা দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকে। পাকিস্তান আমলের ট্রেন এখনো বাংলাদেশে চলছে, তাহলে আমাদের বাস কেন অচল হবে?”

নেতৃবৃন্দ সরকারের নতুন বাজেটে আয়কর বৃদ্ধিরও প্রতিবাদ জানান এবং বলেন, “একজন শ্রমজীবী পরিবহন মালিক বা চালকের উপর অতিরিক্ত আয়কর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতা।” তারা অবিলম্বে বাড়তি আয়কর প্রত্যাহারের দাবি জানান।

প্রধান অতিথি আঃ রহিম বক্স দুধু বলেন, “আপনাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুততম সময়ে এসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে।” তিনি আরও জানান, “উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতিতে একটি শক্তিশালী ও কার্যকর নতুন কমিটি গঠন করা হবে।”

উক্ত সভাটি রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০