রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অরাজনৈতিক সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল জলিল ফাউন্ডেশন এর উদ্যােগে ৭ জুলাই সোমবার দুপুর ৩ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবীন হাফেজ ও আলেমদের সংবর্ধনা ও স্বারক ক্রেস প্রদান করা হয়, স্কুলের দরিদ্র শিক্ষার্থী এবং প্রতিবন্ধিদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, আব্দুল জলিল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ধর্মপাশা উপজেলার মুত্তারপুর গ্রামের কৃতি সন্তান ইটালি প্রবাসী মোঃ আব্দুল জলিল সাহেব।
ধর্মপাশা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোছাবির হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী মাজারুল হক,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ কৃষি বিষয়ক সম্পাদক জনাব জুলফিকার চৌধুরী রানা, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম রহমত, হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আব্দুল জলিল ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব জালাল উদ্দীন ফারুকী, ধর্মপাশা উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নেহাল উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে নবীন হাফেজ ও আলেমদেরকে সম্মাননা স্বারক হিসেবে ক্রেস প্রদান করা হয় এবং স্কুলের দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র প্রতিবন্ধিদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আব্দুল জলিল ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত ভাবে সাধ্য মোতাবেক মসজিদ, মাদ্রাসায় অনুদান প্রদান করা হবে এবং গরীব মেধাবী ছাত্র ছাত্রী ও প্রতিবন্ধি সহ হত-দরিদ্র মানুষকে পর্যায় ক্রমে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
সর্বশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন