স্কুলের সেফটি ট্যাঙ্কে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, পাগলপ্রায় মা-বাবা। - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
৭ জুলাই ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুলের সেফটি ট্যাঙ্কে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, পাগলপ্রায় মা-বাবা।

সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কে পড়ে আয়ান মোল্লা (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে খেলার সময় খোলা ট্যাঙ্কে পড়ে যায় সে।স্থানীয়রা দুপুর ১টা ৩০ মিনিটের দিকে দ্রুত তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আয়ান ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দক্ষিণ জয়পুরা এলাকার বাসিন্দা মো. জামান মোল্লার একমাত্র সন্তান। আয়ানকে হারিয়ে শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন মা-বাবা। প্রতিবেশীদের ভাষ্য, শিশুটির মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।

আয়ানের বাবা মো. জামান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব স্বপ্নই শেষ হয়ে গেল। আমার ছেলেটা আর কোনোদিন ফিরে আসবে না।স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কটি খোলা অবস্থায় ফেলে রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিদ্যালয় কর্তৃপক্ষের চরম গাফিলতিই এই মৃত্যুর জন্য দায়ী।

জানা গেছে, বিদ্যালয়ের সেফটি ট্যাঙ্কটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। প্রাথমিকভাবে টেন্ডার বাতিল হওয়ার পর ২০২৪ সালের ৪ এপ্রিল “আল যুবায়ের কনস্ট্রাকশন” নামে একটি প্রতিষ্ঠান নতুন করে নির্মাণকাজ শুরু করে।

প্রতিষ্ঠানটির মালিকের নাম বাদল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে নির্মাণকাজের দেখভালের দায়িত্ব ঠিকাদারের ছিল।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০