রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
নোমাইনুল ইসলাম বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি পৌর কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় বাঘাইছড়ি কাচালং ব্রিজ সংলগ্ন মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই ধারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বাঘাইছড়ি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন এবং সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ এবং সাধারণ সম্পাদক কপিল উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ জানান, কর্মসূচির আওতায় পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা রোপণ করা হচ্ছে। বিএনপি চায় পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং সামাজিক দায়িত্ব পালনের বার্তা ছড়িয়ে দিতে।
গাছ শুধু প্রকৃতি রক্ষাই নয়, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রেও অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াইয়ে বৃক্ষরোপণ একটি সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগ বলে তারা মন্তব্য করেন।
মন্তব্য করুন