রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)
আওয়ামী লীগ হলো চোরের ও লুটের দল। আর বিএনপি হলো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল। এ দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। দেশের সংকট এখনও কাটেনি। শেখ হাসিনা ফ্যাসিস্ট সীমান্তের ওই পারে বসে আছে।
ওইখানে বসে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।রোববার (৬ জুলাই) ধামরাইয়ের নান্নার ও রোয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এক মতবিনিময় তিনি এসকল কথা বলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় না পড়ে দ্রুত সংসদ নির্বাচন আয়োজন করুন। তিনি বলেন, গত ১৭ বছরে এমন কোনো সেক্টর নেই যে শেখ হাসিনা ধ্বংস করে নাই। তাই দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। তবে এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে।
নুরুল হক দারুল উলুম দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে নান্নার ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হারুনুর রশীদ হারুন। রৌয়াইল ইউনিয়ন বিএনপি’র সভায় সভাপতিত্ব করেন ইদ্রিছ আলী।
এসময় আরও বক্তব্য রাখেন- অধ্যাপক এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুট, আনসার আলী, খন্দকার আইয়ুব, লোকমান দেওয়ান, আসিফুর রহমান খান মিলন, মুরাদ বিশ্বাস প্রমুখ।
মন্তব্য করুন