রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান পারভেজ হত্যার রহস্য উৎঘাটন সমকামিতার জেরে সংঘটিত হত্যাকাণ্ডে গ্রেফতার - ২ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতাররাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
রূপগঞ্জ প্রতিনিধি 
৭ জুলাই ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান পারভেজ হত্যার রহস্য উৎঘাটন সমকামিতার জেরে সংঘটিত হত্যাকাণ্ডে গ্রেফতার – ২

রূপগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান পারভেজ হাসান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার একদিনের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

তদন্তে উঠে এসেছে, সমকামিতার গোপন সম্পর্ক ও সেই সম্পর্ক ঘিরে পারস্পরিক দ্বন্দ্ব থেকেই ঘটে এই নির্মম হত্যাকাণ্ড।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করলে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৬ জুলাই) রাতে পৃথক অভিযানে রূপগঞ্জের তারাবো ও কুমিল্লা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার আল আরাফাহ ইসলামী ব্যাংকের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ইমন এবং ইউএস বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আরমান হোসেন।

তদন্তে উঠে আসে, নিহত পারভেজের সঙ্গে মেহেদী হাসান ইমনের সমকামী সম্পর্ক ছিল। একইসাথে আরমান হোসেনের সাথেও ঘনিষ্ঠতা ছিল পারভেজের। এই সম্পর্কঘটিত দ্বন্দ্ব থেকেই হত্যার পরিকল্পনা হয়।

পুলিশ জানায়, গত ২ জুলাই রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার গিয়াসউদ্দিন মোল্লার পাঁচতলা ভাড়া বাসার ছাঁদে পারভেজকে ডেকে নিয়ে মেহেদী হাসান ইমন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

পরে ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে সে পরিবারের সদস্যদের জানায়। তাৎক্ষণিকভাবে পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। নিহত পারভেজ পাবনা সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি গিয়াসউদ্দিন মোল্লার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ৪০কেজি গাঁজাসহ ০৩জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

১০

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

১১

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১২

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১৩

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১৪

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৫

থামছে না সড়ক দুর্ঘটনা

১৬

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৭

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৮

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৯

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

২০