রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় নতুন কমিটি ঘোষণা  - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
রাজশাহী প্রতিনিধি : মমিন জাদরান
৮ জুলাই ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় নতুন কমিটি ঘোষণা 

রাজশাহী প্রতিনিধি : মমিন জাদরান

রাজশাহীর বহুল আলোচিত সাংবাদিকদের বৃহত্তম সংগঠন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ শাখা কমিটির ঘোষণা করা হয়েছে। গত ০৮.০৭.২০২৫ ইং তারিখে ( রোজ মঙ্গলবার) বিভাগীয় প্রেসক্লাব অফিসে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি এম এ আরিফের সভাপতিত্বে এবং বিভাগীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আলামিন হক বিজয়ের সঞ্চালনায় কমিটি ঘোষণায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল দ্বীন সুমন, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান (শুভ),সহ-সাধারণ সম্পাদক আব্দুল বশির ডলার, সাংগঠনিক সম্পাদক ১ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ২ মোঃ মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু প্রচার সম্পাদক মোঃ নাহিদ ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ মৌসুমী আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাহাত আলী সহ রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্য বৃন্দ।

দুর্গাপুর উপজেলার পূর্ণাঙ্গ শাখা কমিটিতে সভাপতি মোঃ ইসমাইল হোসেন নবী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলামিন হক বিজয়, সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মুন্না ইসলাম আগুন, সাধারণ সম্পাদক মোঃ মমিন জাদরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল শামস্ (সবুজ), ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আকাশ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকাশ ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামীম শাহেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম রবি মাস্টারকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ বলেন,“গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতা বিকাশে নবনির্বাচিত কমিটির ভূমিকা হবে ইতিবাচক ও প্রেরণাদায়ী। আমরা আশা করি, তাঁদের নেতৃত্বে রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের দুর্গাপুর উপজেলার শাখা কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাবে।”

তিনি আরো বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ রাষ্ট্র কাঠামোকে সুসংগঠিত করে সঠিক পথে পরিচালনার জন্য একজন গণমাধ্যম কর্মীর বস্তুনিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ উপস্থাপন করা এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া একজন আদর্শ সাংবাদিকের কাজ। সৎ ও নিষ্ঠার সাথে তথ্য সংগ্রহ করে সংবাদ উপস্থাপনের জন্য সকল সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান।

অনুষ্ঠান শেষে দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা অভিমত জানান যে, এই ফুলেল শুভেচ্ছা বিনিময় দুই সংগঠনের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০