রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মাওয়াজুর রহমান ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১১:৩০ এ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বৃক্ষ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রুকনুজ্জামান, রাকিব হাসান সাক্ষর, তৌফিক, আল-আমিন সহ আরো অনেকে।
এসময় তারা নিম, কদবেল, লটকন, আমড়া ও আম গাছসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন।
আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা মুক্তিকামী ছাত্র-জনতার ওপর যে গণহত্যা চালিয়েছিল, শহীদদের স্মরণে এই কর্মসূচি হাতে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে একটি বাগান তৈরির পাশাপাশি পুরো ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। জিয়া ট্রি রোপণের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, “আমরা একটি নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ জনজীবন এবং মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। সকলে মিলে শহীদদের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।”
মন্তব্য করুন